কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন।
রোববার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের হাইলাটারী গ্রামে এ ঘটনা ঘটে। নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অপর দুজনের নাম আলতাফ ও মানিক বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেছে, অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিস্তারিত আসছে
এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।

