ঢাকাশুক্রবার , ১৯ জুন ২০২৬
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি( পিপিএম )বাছাইপর্বে উত্তীর্ণ সকলেকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন

কুড়িগ্রাম প্রতিনিধি
জুন ১৯, ২০২৬ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা-২০২৬ এর প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত।

“সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে আজ ১৯ জুন, ২০২৬ বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র)পদে নিয়োগ পরীক্ষা-২০২৬ এর প্রাথমিক বাছাই পর্বের ২য় দিনের কার্যক্রম কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত প্রাথমিক বাছাই পর্বের প্রথম দিনে প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীরা ১৬০০ মিটার দৌড় (পুরষ), ১০০০ মিটার দৌড় (নারী), লংজাম্প ও হাইজাম্প ইভেন্টে অংশগ্রহণ করেন।

কুড়িগ্রাম জেলার সুযোগ্য পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, (পিপিএম) বাছাইপর্বে উত্তীর্ণ সকলেকে ৩য় দিনের জন্য শুভেচ্ছা ও শুভকামনা জানান।

এসময় উত্তির্ণদের শুভেচ্ছা জানিয়ে পুলিশ সুপার বলেন, শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।নিয়োগ প্রক্রিয়ায় যাতে কেউ কোন ধরনের প্রতারকের খপ্পরে পড়ে প্রতারিত না হয় সে জন্য সকলকে সতর্ক থাকার আহবান জানান।

এসময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিদল ও নিয়োগ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আগামী (২০ জুন ২০২৬) তারিখ ২য় দিনের ইভেন্টে উত্তীর্ণ প্রার্থীরা Physical Endurance Test (PET) এর ৩য় দিনের কার্যক্রম পুশআপ, সিটআপ, ড্রাগিং ও রোপ ক্লাইম্বিং এ অংশগ্রহণ করবেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।