ঢাকারবিবার , ১৯ এপ্রিল ২০২৬
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

কুড়িগ্রামের ভাষা সৈনিক অ্যাডভোকেট আব্দুল করিম স্মরণে ফুল কোর্ট রেফারেন্স ও স্মরণ সভা অনুষ্ঠিত : কোর্টের কার্যক্রম মুলতবি 

কুড়িগ্রাম প্রতিনিধি
এপ্রিল ১৯, ২০২৬ ৭:৫৩ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রাম আইনজীবী সমিতির প্রবীণ অ্যাডভোকেট এবং ভাষা সৈনিক প্রায়ত আব্দুল করিম সরকারের সম্মানে রোববার কুড়িগ্রাম জাজশীপে ফুল কোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়। জেলা ও দায়রা জজ মোছাম্মৎ ইসমত আরা’র সভাপতিত্বে ফুল কোর্ট রেফারেন্সে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সরদার তাজুল ইসলাম প্রমুখ। পরে জেলা জজকোর্ট, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং নির্বাহী বিভাগের সকল বিচারিক কার্যক্রম মুলতবি ঘোষণা করেন জেলা ও দায়রা জজ মোছাম্মৎ ইসমত আরা।
পরে মরহুম আব্দুল করিম সরকারের স্মরণে জেলা আইনজীবী সমিতির ভবনের অ্যাডবোকেট এনামুল হক চৌধুরী হলরুমে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
আইনজীবী সমিতির সভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সরদার তাজুল ইসলাম, সাবেক সভাপতি আব্দুল খালেক চাঁদ, ফরহাদ হোসেন, শামসুল হক সরকার,  রুহুল আমিন, ইদ্রিস আলী প্রমুখ।
উল্লেখ্য অ্যাডভোকেট আব্দুল করিম সরকার শুক্রবার রাত ৮ টায় বার্ধক্যজনিত কারণে ৯৬ বছর বয়সে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। শনিবার সকাল ১১ টায় কালেক্টরেট ঈদগাহ মাঠে নামাজের জানাজা শেষে কুড়িগ্রাম ঘোষপাড়াস্হ কেন্দ্রীয় কবর স্হানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি দুই ছেলে, চার মেয়ে, ১৭ জন নাতি নাতনি সহ বহু আত্নীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।