ঢাকাশুক্রবার , ২৭ মার্চ ২০২৬
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ৩

কুড়িগ্রাম প্রতিনিধি
মার্চ ২৭, ২০২৬ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আরও তিনজনকে আসামি করা হয়েছে, যারা পলাতক রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ২৬ মার্চ রাত আনুমানিক ৯টার দিকে দক্ষিণ ছাট গোপালপুর এলাকায় স্থানীয়রা মাদক বহনকারী একটি মোটরসাইকেল থামানোর চেষ্টা করলে মাদক কারবারিরা ৮০০ গ্রাম গাঁজা ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাঁজাগুলো জব্দ করে।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে ২৭ মার্চ ভোররাত আনুমানিক ২টার দিকে পাইকেরছড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ এনামুল হক ওরফে এলাম (৪৯)কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জব্দকৃত আলামতের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৪৩ হাজার টাকা।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ আজিম উদ্দিন জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।