ঢাকাবুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

কুতুবদিয়ায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
সেপ্টেম্বর ২৩, ২০২৬ ১১:০৯ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজারের কুতুবদিয়ার মানুষের জানমাল রক্ষায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে দ্রুত স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বড়ঘোপ ইউনিয়নের রোমাইপাড়ায় গত বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। 
এ সময় তিনি ক্ষতিগ্রস্ত বাঁধের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং জরুরি ভিত্তিতে স্থায়ীভাবে বাঁধ বা ‘সুপার ডাইক’ নির্মাণের জন্য পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের কড়া নির্দেশনা দেন। পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা জানান, কুতুবদিয়ার পোল্ডার নং-৭১ এলাকায় সুপার ডাইক নির্মাণ প্রকল্পের প্রথম পর্যায়ে প্রায় সাড়ে ৬ কিলোমিটার আধুনিক বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে। 

পরিদর্শন ও মতবিনিময় সভায় স্থানীয় সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, পানি সম্পদ সচিব ড. এ কে এম শাহাবুদ্দিনসহ মন্ত্রণালয় ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রীর এই আশ্বাসে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।