ঢাকাবৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০২৫
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

নাগেশ্বরীতে ১ হাজার পিস ইয়াবা ও ১ টি প্রাইভেট কার জব্দসহ গ্রেপ্তার-২

কুড়িগ্রাম প্রতিনিধি
ডিসেম্বর ১১, ২০২৫ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুলিশের অভিযানে ১ হাজার পিস ইয়াবা ও ১ টি প্রাইভেট কার জব্দসহ ২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নাগেশ্বরী থানা পুলিশ।।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া সেল এক প্রেস রিলিজে জানায়,মঙ্গলবার দুপুরে নাগেশ্বরী থানার একটি চৌকস টিম নাগেশ্বরী পৌরসভাধীন নাগেশ্বরী টু ফুলবাড়ী রোড এলাকায় অভিযান পরিচালনা করে ১ হাজার পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি প্রাইভেট কার জব্দসহ উক্ত মাদক কারবারিদ্বয়কে গ্রেপ্তার করা হয়।

কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় নাগেশ্বরী পৌরসভাধীন নাগেশ্বরী টু ফুলবাড়ী রোড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১ হাজার পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি প্রাইভেট কার জব্দসহ ২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করে নাগেশ্বরী থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলেন- নাটোর জেলার লালপুর উপজেলাধীন কামারহাটী এলাকার মোঃ রফিকুল ইসলাম (৪৮) ও নাটোর বাগাতিপাড়া থানাধীন মিস্ত্রীপাড়া এলাকার মোঃ সুরুজ আলী(৩১)।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম, পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় কুড়িগ্রাম জেলাকে মাদক মুক্ত করতে বদ্ধ পরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ। এরই ধারাবাহিকতা নাগেশ্বরী থানা পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১ হাজার পিস ইয়াবা ও ১টি প্রাইভেট কার জব্দসহ ২ জনকে গ্রেপ্তার করেছে। উক্ত বিষয়ে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে । কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে মাদকের বিরুদ্ধে এই অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।#

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।