ঢাকারবিবার , ১২ জুলাই ২০২৬
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের মৃত্যুতে রিজভী আহমেদের শোকবার্তা

ডেস্ক রিপোর্ট
জুলাই ১২, ২০২৬ ২:০৬ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক স্পিকার, সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সাবেক মন্ত্রী ও প্রবীণ রাজনীতিবিদ -এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রী’র উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

রোববার এক শোকবার্তায় তিনি বলেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব। ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের বিভিন্ন সংকটময় সময়ে তিনি সাহসিকতা, প্রজ্ঞা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে জাতি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ ও বিজ্ঞ আইনজ্ঞকে হারালো।

রিজভী আরও বলেন, “মরহুম ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তিনি সংসদীয় গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।”

শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।