ঢাকামঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়ন শিপের উদ্বোধন

ডেস্ক রিপোর্ট
নভেম্বর ৩, ২০২৬ ১০:০৭ অপরাহ্ণ
Link Copied!

‎পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, বিশ্বাস ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে রংপুরে শুরু হয়েছে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর রংপুর রেঞ্জ পর্যায়ের ফাইনাল প্রতিযোগিতা।খেলায় বিভিন্ন শ্রেণীর মানুষ ও পুলিশের উর্ধতন কর্মকতাগণ উপস্থিত ছিলেন।
‎
‎মঙ্গলবার (৩ নভেম্বর) জেলা পুলিশ লাইন্স, রংপুরে প্রতিযোগিতার উদ্বোধন করেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম। বাংলাদেশ পুলিশের আইজিপি মোঃ আলী হোসেন ফকির, বিপিএমের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
‎
‎উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রংপুর রেঞ্জ ডিআইজি আব্দুল মাবুদ বলেন, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণকে পুলিশের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করা গেলে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ আরও কার্যকর হবে। খেলাধুলা পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সুসম্পর্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
‎
‎আয়োজকদের প্রত্যাশা, এ প্রতিযোগিতার মাধ্যমে ঐতিহ্যবাহী কাবাডি খেলার প্রসারের পাশাপাশি তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং পুলিশ-জনগণের সম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব হবে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।