ঢাকাবৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

রৌমারী সীমান্তে পুশ-ইনের চেষ্টা:  ৫ দিন পর ৪ জনকে থানায় হস্তান্তর। শুন্য রেখায় আছে ৫ জন 

কুড়িগ্রাম প্রতিনিধি
জুন ১৮, ২০২৬ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টার ঘটনায় ৫ দিন পর একই পরিবারের চার সদস্যকে উদ্ধার করে থানায় হস্তান্তর করেছে বিজিবি।
 তবে এখনো শূন্যরেখায় আটকে রয়েছে আরও ৫ জন।
   বুধবার (১৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর মানবিক বিবেচনায় বেলাল হোসেন,
তার স্ত্রী সুমি আক্তার এবং তাদের দুই শিশুকে শূন্যরেখা থেকে সরিয়ে রৌমারী থানায় হস্তান্তর করা হয়।
স্থানীয়দের জানায়, বাকি ৫ জন এখনো রোদ-বৃষ্টির মধ্যে মানবেতর জীবনযাপন করছেন।
উদ্ধার হওয়া পরিবারটিকে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।বলে পুলিশ জানিয়েছে।
 তবে সীমান্তে আটকে থাকা বাকি ৫ জনকে নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি।
এর আগে, গত রোববার ভোরে ভারতের আসাম সীমান্ত দিয়ে ৯ জন বাংলাভাষীকে পুশ-ইনের চেষ্টা করলে বিজিবির বাধায় তারা শূন্যরেখায় আটকে পড়েন।
  জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের   অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান শান্তিপূর্ণ উপায়ে পরিস্থিতি সমাধানের
জন্য উচ্চ পর্যায়ের আলোচনা চলছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।
সর্বশেষ সর্বশেষ