ঢাকাশুক্রবার , ১২ জুন ২০২৬
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

আর্জেন্টিনা সমর্থক পুলিশদের হারালো ব্রাজিল সমর্থক পুলিশ

কুড়িগ্রাম প্রতিনিধি
জুন ১২, ২০২৬ ৯:৪৫ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে বাড়তি উন্মাদনার মধ্যে কুড়িগ্রামের নাগেশ্বরীতে অনুষ্ঠিত হয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক পুলিশ সদস্যদের প্রীতি ফুটবল ম্যাচ।
শ্বাসরুদ্ধকর এ ম্যাচে ২-১ গোলে আর্জেন্টিনা সমর্থক পুলিশ দলকে হারিয়েছে ব্রাজিল সমর্থক পুলিশ দল।
শুক্রবার (১২ জুন) বিকেলে নাগেশ্বরী ডিএম একাডেমি ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নাগেশ্বরী থানার পুলিশ সদস্যরা আর্জেন্টিনা ও ব্রাজিল-দুই দলে বিভক্ত হয়ে অংশ নেন।
আর্জেন্টিনা সমর্থক দলের নেতৃত্ব দেন নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ। অপরদিকে ব্রাজিল সমর্থক দলের নেতৃত্ব দেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান।
৩০ মিনিটের ম্যাচের প্রথমার্ধে আর্জেন্টিনা সমর্থক দল ১-০ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে পরপর দুটি গোল করে ম্যাচে ফিরে আসে ব্রাজিল সমর্থক দল। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
খেলা উপভোগ করতে মাঠে ভিড় করেন বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক। এ সময় নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নাগেশ্বরী থানার ওসি আব্দুল্লাহ হীল জামান বলেন, চলমান বিশ্বকাপকে ঘিরে বিশ্বের মতো বাংলাদেশেও ফুটবল উন্মাদনা ছড়িয়ে পড়েছে। দেশে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থক বেশি হওয়ায় থানার সদস্যরাও দুই দলে বিভক্ত হয়ে এই প্রীতি ম্যাচে অংশ নিয়েছেন। মানুষের মাঝে আনন্দ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি দীর্ঘদিন পর মাঠে খেলতে পেরে সবাই বেশ আনন্দিত।
নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা বলেন, এ ধরনের আয়োজন প্রশংসনীয়। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার সঙ্গে সাধারণ মানুষকে বিনোদনের সুযোগ করে দেওয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা সম্ভব, আজকের আয়োজন সেই বার্তাই দিয়েছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।