ঢাকাশুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

কুড়িগ্রামে ভাতিজার হাতে চাচি খুন, চাচা-ভাবী ও বোন আহত

কুড়িগ্রাম প্রতিনিধি
অক্টোবর ২৩, ২০২৬ ১১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের রৌমারীতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চাচি সোনা ভানকে (৪৫) হত্যার অভিযোগ উঠেছে ভাতিজা ফারুক হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় তার চাচা, বোন ও ছোট ভাইয়ের স্ত্রী আহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার উত্তর বারবান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নারী ওই গ্রা‌মের আব্দুল জ‌লিলের স্ত্রী।
পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফারুক হোসেন (৩২) ওই গ্রামের মৃত জয়নাল জোদ্দারের ছেলে। তিনি দুবাই প্রবাসী। প্রায় তিন মাস আগে ছুটিতে দেশে ফেরেন।
স্বজনদের দাবি, দেশে ফেরার পর থেকে তিনি  মান‌সিক বিকারগ্রস্ত হয়ে পড়েন এবং অসংলগ্ন কথাবার্তা বলতেন।
ঘটনার দিন শুক্রবার দুপুরে ফারুক তার মা ও ছেলে মাহমুদুলকে একটি ঘরে আটকে রাখেন। তাদের উদ্ধারে পরিবারের সদস্যরা এগিয়ে গেলে ফারুক ধারালো অস্ত্র দিয়ে প্রথমে চাচি সোনা ভানকে কুপিয়ে জখম করেন। পরে তার চাচা খলিল হোসেন (৫০), বোন মমিনা খাতুন (৩৫) ও ছোট ভাইয়ের স্ত্রী জোসনা বেগমকে (২৬) কুপিয়ে আহত করেন। এতে সোনা ভানের মৃত্যু হয়।
পরে স্থানীয় লোকজন ফারুককে আটক করে পুলিশে সোপর্দ করেন। আহত তিনজনকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওছার আলী বলেন, ঘটনাস্থল থেকে অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।