ঢাকারবিবার , ১ নভেম্বর ২০২৬
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

‎কচাকাটা ডিগ্রি কলেজ নিয়ে অপ্রচার,তীব্র নিন্দা জানিয়েছে এলাকাবাসী

কুড়িগ্রাম প্রতিনিধি
নভেম্বর ১, ২০২৬ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

‎কুড়িগ্রামে সুনাম ধন্য কচাকাটা ডিগ্রি কলেজের ভাবমূর্তি নষ্ট করা,ব্যক্তিস্বার্থে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা ও রাজনৈতিক কোন্দলের জেরে কলেজের নব নিযুক্ত সভাপতি ডাঃ মোঃ ইউনুস আলী ও অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম জুয়েলেকে নিয়ে মনগড়া অপপ্রচার ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী মোঃ আব্দুল খালেক তোতা ব্যাপারীর সাথে আতাতকারি ফ্যাসিবাদের বিরুদ্ধে দ্রূত পদক্ষেপ গ্রহন ও তীব্রনিন্দা জানিয়েছেন কচাকাটা ডিগ্রি কলেজের শিক্ষার্থী,অভিভাবকসহ স্থানীয়রা।
‎
‎রবিবার ১লা নভেম্বর দুপুরে অপপ্রচারকারীদের প্রতি তীব্র ঘৃনা ও নিন্দা জানিয়েছেন অত্র কলজের নব নিযুক্ত সভাপতি ডাঃ মোঃ ইউনুছ আলী ও অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম জুয়েলসহ বিভিন্ন স্তরের পেশাজীবী মানুষজন।
‎
‎স্থানীয়রা প্রতিবেদককে জানান,কচাকাটা ডিগ্রি  কলেজের ভাবমূর্তি নষ্ট করতে একদল মরিয়া হয়ে উছেছে।কলেজে নিয়মতান্ত্রিকভাবে স্বচ্ছ সুন্দরভাবে নিয়োগ প্রক্রিয়া সু সম্প্নন হয়েছে।কোন প্রকার দূর্নীতির আশ্রয় চোখে পড়ে নাই।নিয়োগ পরিক্ষায় স্থানীয় ব্যক্তিবর্গ,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে পরিক্ষার কাজ সম্পন্ন হয়।এছাড়া পরিক্ষা শুরু থেকে শেষ অব্দি উপজেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার লোকজন ছিল।রাজনৈতিক দ্বন্দ ও প্রতিহিংসার কারনে কলেজ শিক্ষা প্রতিষ্ঠানকে হাতিয়ার হিসাবে ব্যবহার কারো কাম্য নয়।এমন সাজানো মানববন্ধন না করে কলেজের শিক্ষা ব্যবস্থার কিভাবে উন্নয়ন করা যা তা নিয়ে সবার ঐক্য প্রচেষ্টা থাকা উচিত বলে জানান স্থানীয়রা।
‎
‎কচাকটা ডিগ্রি কলেজের সভাপতি ডাঃ মোঃ ইউনুস আলী জানান,আমি পরিস্কার ভাবে বলতেছি,এ নিয়োগ প্রক্রিয়ায় কোন অনিয়ম পরিলক্ষিত হয় নাই।এখানে ম্যাজিস্ট্রেট শিক্ষা কর্মকর্তা,মিডিয়া সবার উপস্থিতিতে পরিক্ষা নেয়া হয়েছে।আমি কখনো দূর্নীতিকে প্রশয় দেই নাই,ভবিষতও ধারের কাছে যাওয়ার ইচ্ছে হবে না ইনশাআল্লাহ। যারা মিথ্যা বানোয়াট নাটক তৈরি করতেছেন। তারা তাদের ব্যক্তি স্বার্থে শিক্ষার প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করতেছে।প্রতিষ্ঠান কারো ব্যক্তিগত না প্রতিষ্ঠান সবার।শিক্ষার মান উন্নয়নে প্রতিষ্ঠানের স্বার্থে সবাইকে সৎ মন মানসিকতা নিয়ে প্রতিষ্ঠানের জন্য কাজ করার আহবান জানান তিনি।
‎
‎কচাকাটা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম জুয়েল বলেন,নিয়োগ কাজ প্রতিষ্ঠানিক বিধি আইন মোতাবেক হয়েছে এখানে কোনরকম অনিয়মের আশ্রয় নেয়ার সুযোগ নেই। প্রতিহিংসা স্বীকার হয়ে মিথ্যে অপপ্রচার করলে এর দায় তাদেরই উপর বর্তে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।