ঢাকাশনিবার , ৬ জুন ২০২৬
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

কুড়িগ্রামের দুধ কুমার নদের ভাঙ্গন প্রতিরোধের দাবিতে ফুসে উঠেছে এলাকাবাসী

কুড়িগ্রাম প্রতিনিধি
জুন ৬, ২০২৬ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বর্ষা আসতে না আসতেই কুড়িগ্রামে শুরু হয়েছে দুধকুমার নদের ভাঙ্গন।
এতে করে ফুসে উঠেছে ভাঙ্গল কবিলিত এলাকার  মানুষজন।গতকয়েক দিনে জেলার নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের চরকাপনা এলাকায় দুধ কুমোর এর ভাঙ্গনে বিলীন হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর ও আবাদি জমি।
ভাঙ্গনের মুখে পড়েছে ওই এলাকার মাদ্রাসা, মসজিদ  ও বাজারসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান।ভাঙ্গন প্রতিরোধের দাবিতে ফুসে উঠেছে এলাকার মানুষজন।  শনিবার( ০৬ জুন)  বিকালে নদী পাড়ে শত শত মানুষজন উপস্থিত হয়ে বিক্ষোভ করেছে। অতি দ্রুত ভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা নেয়ার জন্য পানি উন্নয়ন বোর্ড  স্থানীয় সংসদ সদস্য সহ সরকারের  জরুরী পদক্ষেপের দাবি জানিয়েছে তারা।
এ সময় বক্তব্য রাখেন চর আউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আবু তাহের মাস্টার , স্থানীয় কাজী মোঃ মোসলিম  উদ্দিন খন্দকার সহ ভাঙ্গন কবলিত এলাকার মানুষজন।
এসময় চরকাপনা গ্রামের স্থানীয় বাসিন্দা তাইজুল ইসলাম বলেন বাপের বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে,কোথায় যাব কোথায় থাকব।
একই গ্রামের ছয়ফুল ইসলাম বলেন আমাদের এই চরে শিক্ষাপ্রতিষ্ঠান নগণ্য তাও নদী ভাঙ্গনের মুখে বাচ্চা কাচ্চা কোথায় লেখাপড়া করবে।সব নিয়ে চিন্তায় দিনপার করছি।
বরাদ্দ সাপেক্ষে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া আশ্বাস প্রদান করেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিবুল হাসান।
আশ্বাস নয় খুব দ্রুত নদী ভাঙ্গন রোধে ব্যবস্থা নিবে পাউবো  কর্তৃপক্ষ এমন এমন আশা ভাঙ্গন কবলিত এলাকার মানুষজন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।