ঢাকাশুক্রবার , ১০ এপ্রিল ২০২৬
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

কুড়িগ্রামের ফুলবাড়ীতে তেলের লাইনে, খেলনা মোটরসাইকেল

কুড়িগ্রাম প্রতিনিধি
এপ্রিল ১০, ২০২৬ ১০:২১ অপরাহ্ণ
Link Copied!

আগামী শনিবার (১১ এপ্রিল) তেল দেওয়ার খবর ছড়িয়ে পড়ায় আজ শুক্রবার থেকেই কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্বপন ট্রেডার্সের সামনে মোটরসাইকেলের দীর্ঘ সিরিয়াল দেখা গেছে। তবে এই সিরিয়ালে সবার নজর কাড়ে একটি ব্যতিক্রমী দৃশ্য, তা হলো, মোটরসাইকেলের পাশাপাশি একটি শিশুদের চার্জার চালিত ছোট মোটরসাইকেলও রাখা হয়েছে।

 

স্থানীয়রা জানান, শুক্রবার (১০ এপ্রিল) জুম্মার নামাজের পর নুর ইসলাম নামের এক বাইকার ওই খেলনা মোটরসাইকেলটি সিরিয়ালে রেখে চলে যান। বিষয়টি মুহূর্তেই কৌতূহল সৃষ্টি করে আশপাশের মানুষের মধ্যে।

 

এ বিষয়ে নুর ইসলাম বলেন, আইন যেহেতু সবার জন্য সমান, তাই সিরিয়াল ধরে তেল সংগ্রহের জন্য আপাতত ছোট বাচ্চাদের চার্জার মোটরসাইকেলটি রেখেছি। পরে তেল নেওয়ার সময় সেটি পরিবর্তন করে আমার আসল মোটরসাইকেলে তেল নেবো।

 

এদিকে তেল সংকটের কারণে এমন অভিনব কৌশল গ্রহণ করায় বিষয়টি এলাকায় আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। স্থানীয়দের অনেকে এটিকে হাস্যরসের বিষয় হিসেবে দেখছেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।