ঢাকাবৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছাত্রশক্তির সদস্য সচিব আযান আহমেদ শাওনের উপর হামলার অভিযোগ,ছাত্রদলের অস্বীকার

কুড়িগ্রাম প্রতিনিধি
জুলাই ৩০, ২০২৬ ২:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় নাগরিক পার্টি  (এনসিপি)’র ছাত্রসংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’র উপজেলা সদস্য সচিব আযান আহমেদ শাওনের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। স্থানীয় ছাত্রদল নেতা ,হামিদুল,আদম আলী ও বিজয় চন্দ্রের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে ছাত্রদলের ফুলবাড়ী উপজেলা শাখার আহবায়ক রেজাউল ইসলাম রেজা এ অভিযোগ অস্বীকার করে বলেছেন,ছাত্রদলের শো-ডাউন দেখে ভয়ে দৌড়াতে গিয়ে অটোরিকশার সাথে ধাক্কা লেগে নাক ফেটে আহত হয়েছেন ছাত্রশক্তির সদস্য সচিব আযান আহমেদ শাওন। তার উপর কোন হামলা হয়নি।
ফুলবাড়ী উপজেলা এনসিপির আহবায়ক নাজমুল ফেরদৌস লাভলু জানান, হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২৯ জুলাই বুধবার সন্ধায় একটি প্রতিবাদ মিছিলে অংশ নেন শাওন। মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যও রাখেন তিনি। কর্মসূচি শেষে আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে ফুলবাড়ী জিরো পয়েন্ট এলাকায় অবস্থান করছিলেন তিনি। এসময় ছাত্রদল নেতা হামিদুল,আদম আলী ও বিজয় চন্দ্রের নেতৃত্বে ৫-৬ জনের একটি দল তার ওপর হামলা চালায়। তাদের মারধরে শাওন গুরুতর আহত হলে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি দেখে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তিনি আরও জানান,হামলার ঘটনায় আগামীকাল ৩০ জুলাই আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এদিকে ছাত্রদলের ফুলবাড়ী উপজেলা শাখার আহবায়ক রেজাউল ইসলাম রেজা জানান, নিষিদ্ধ ছাত্রলীগের কুড়িগ্রাম জেলা শাখার কমিটি ঘোষনাকে কেন্দ্র করে ফুলবাড়ী উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা ফুলবাড়ী বাজারে শো- ডাউন করে। ছাত্রদলের শোডাউন দেখে ভয়ে দৌড়াতে গিয়ে অটোরিকশার সাথে ধাক্কা লেগে আহত হন ছাত্রশক্তির সদস্য সচিব আযান আহমেদ শাওন। তার উপর কেউ হামলা করেনি। ছাত্রদলের উপর এটা মিথ্যা অভিযোগ করা হচ্ছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।