ঢাকারবিবার , ২৪ আগস্ট ২০২৫
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

কুড়িগ্রামে কয়েলের আগুনে পুড়লো কৃষকের গবাদিপশু, কয়েক লাখ টাকার ক্ষতি

কুড়িগ্রাম প্রতিনিধি
আগস্ট ২৪, ২০২৫ ১০:৫৭ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের ফুলবাড়ীতে কয়েলের আগুনে গোয়াল ঘর পুড়ে এক কৃষকের ৩টি গরু ও ১টি ছাগল ভস্মীভূত হয়েছে।

রোববার (২৪ আগষ্ট) ভোরে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রামরাম সেন গ্রামের কৃষক শামসুল হকের গোয়াল ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে গোয়াল ঘর ও গবাদিপশুসহ ওই কৃষকের প্রায় ৪ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।

জানা গেছে, রাতে কয়েলের আগুন থেকে আগুনের সুত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে আগুন গোটা গোয়াল ঘরে ছড়িয়ে পড়ে। এসময় গবাদিপশু গুলোর চিৎকারে বাড়ীর ঘুমন্ত লোকজন জেগে ওঠে। তারা প্রতিবেশীদের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষণে গবাদিপশু পুড়ে মারা যায়। পরে খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আলী শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শামসুল হক একজন কৃষক। কয়েলের আগুনে পুড়ে তার কয়েকটি গবাদিপশু মারা যায়। তাকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের ব্যবস্থা করা হবে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।