ঢাকাশুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

কুড়িগ্রামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের  উদ্যোগে  দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত 

কুড়িগ্রাম প্রতিনিধি
সেপ্টেম্বর ২৫, ২০২৬ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এই দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান।
সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রংপুর-দিনাজপুর অঞ্চলের সহ-সভাপতি ও পরিচালক জনাব গোলাম রব্বানী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. জিয়াউল হক, অধ্যাপক আবুল হাশেম বাদল এবং মাওলানা আব্দুল হামিদ মিয়া।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকারের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোঃ আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক আজিজুর রহমান সরকার (স্বপন),
এসময় প্রধান অতিথি অ্যাডভোকেট আতিকুর রহমান জানান জনগণের গণভোটের গণরায় মানতে হবে।
কুড়িগ্রামের স্থানীয় নেতাকর্মীরা  উপস্থিত ছিলেন এবং তারা আশা প্রকাশ করেন এই সমাবেশের মাধ্যমে শ্রমিক কল্যাণ কার্যক্রম আরও গতিশীল হবে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।