ঢাকাসোমবার , ২৮ জুলাই ২০২৫
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

কুড়িগ্রামে বাল্য বিয়ে প্রতিরোধে গনসমাবেশ

কুড়িগ্রাম প্রতিনিধি
জুলাই ২৮, ২০২৫ ১১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

  1. কুড়িগ্রামে নারীর অবৈতনিক মজুরীর স্বীকৃতির দাবি, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং বাল্য বিয়ে বন্ধে স্থানীয় অভিভাবক ও নীতি নির্ধারকদের নিয়ে গনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(২৮ জুলাই) দুপুরে জেলা সদরের পাঁচগাছি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির আয়োজনে এ গনসমাবেশ অনুষ্ঠিত হয়।
গনসমাবেশে আফসার আলীর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সোহেলী পারভীন, সদর থানার ওসি মো.হাবিবুল্লাহ, সদর মাধ্যমিক শিক্ষা অফিসার মো.মিজানুর রহমান,প্রকল্প সমন্বয়কারী মো. লুৎফর রহমান প্রমুখ।
এসময় বক্তারা কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা,নারীর ক্ষমতায়নে গৃহস্থালি কাজের মূল্যায়ন এবং ,বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে সম্মিলিত ভাবে কাজ করার গুর“ত্ব তুলে ধরেন ।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সোহেলী পারভীন বলেন,’নারীর ক্ষমতায়নে সকল নীতি নির্ধারকদের সম্মিলিত প্রয়াসে কাজ করতে হবে। পাশাপাশি নারীদের নিজেদের সচেতনতা এবং নীতিনির্ধারকে আরও দায়িত্বশীল হতে হবে।’
প্রকল্প সমন্বয়কারী মো. লুৎফর রহমান বলেন,
‘মানুষের জন্য ফাউন্ডেশন “ মর্যাদায় গড়ি সমতা” নামে প্রচারাভিযান পরিচালনা করছে ২০১২ থেকে। যা নারীর কাজের মূল্যায়ন ও জিডিপিতে তা যোগ করার মাধ্যমে নারীর মর্যাদা বৃদ্ধির প্রচারনা চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসাবে এমজেএফ ক্রিয়া প্রকল্পের মাধ্যমে নারীর অবৈতনিক গৃহস্থালি কাজের মূল্যায়ন, স্বীকৃতি প্রদান এবং পারিবারিক সেবামূলক কার্যক্রমে নারী-পুর“ষের অংশীদারিত্ব মূলক দায়িত্ব বন্ঠন কাজের উদ্যোগ গ্রহণ করেছে। নারীর এই মূল্যহীন ও অবমূল্যায়িত কাজ ছাড়া কৃষির উৎপাদন অসম্ভব।’

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।