পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে রংপুর সদর হাসপাতালে পাঠানো হয় এবং গাড়ির ভিতরে বড় শপিং ব্যাগের ভিতরে থাকা টাকা উদ্ধার করে ফিলিং স্টেশনের ভিতর জমা রাখা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক দুর্ঘটনায় কবলিত লাঙ্গল বিড়ির কোম্পানির একজন কতৃপক্ষের সাথে কথা বলে জানা যায় গাড়ির ভিতরের ব্যাগে প্রায় ৪ লক্ষ টাকা ছিল।
পরে লাঙ্গল বিড়ির কোম্পানীর লোকজন এসে গাড়ির ভেতর থাকা সম্পূর্ণ টাকা ফিলিং স্টেশনের ভিতরে বসে গণনা শেষে মাইক্রোবাসটিসহ নিয়ে যায়।
তবে স্থানীয়রা বলছেন বেপরোয়া গাড়ি চালানোর কারণে অথবা চালকরে অতিরিক্ত নেশাগ্রস্তের কারণে এমনটি ঘটেছে।
এবিষয়ে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান এখোনো কেউ কোন অভিযোগ করেনি, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।