ঢাকাবুধবার , ১১ নভেম্বর ২০২৬
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

কুড়িগ্রামে রাতের বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি, আমন ধান নিয়ে শঙ্কায় কৃষক

কুড়িগ্রাম প্রতিনিধি
নভেম্বর ১১, ২০২৬ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রাম সদর, রাজারহাটসহ জেলার বিভিন্ন এলাকায় রাতের বৃষ্টির সঙ্গে প্রচণ্ড শিলাবৃষ্টি হয়েছে। এতে মাঠে থাকা রোপা আমন ধানের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। বিশেষ করে যেসব জমির ধান পাকতে শুরু করেছে, সেসব ফসল নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে এসব এলাকায় বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ করেই বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়। প্রায় দুই থেকে তিন মিনিট স্থায়ী ছিল শিলাবৃষ্টি। এ সময়ে এমন বৃষ্টি ও শিলাবৃষ্টি হবে, তা তাঁরা কল্পনাও করেননি।
কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কৃষক নুরুল ইসলাম বলেন, হঠাৎ করেই রাতে বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। মাঠে উঠতি আমন ধান রয়েছে। এতে কী পরিমাণ ক্ষতি হয়, সেই চিন্তায় আছি।
একই এলাকার আরেক আমনচাষি সামছুল হক বলেন, আমার কয়েক বিঘা জমির ধান পাকতে শুরু করেছে। ঠিক এই সময় শিলাবৃষ্টি হলো। এতে ধানের ব্যাপক ক্ষতি হতে পারে। অনেক টাকা খরচ করে আবাদ করেছি। এমন দুর্যোগের মুখে পড়লে আমরা কীভাবে বাঁচব?
এ বিষয়ে জানতে কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার মুঠোফোনে কালবেলাকে বলেন, গতকাল রাতে  “বৃষ্টির পরিমাণ ৫ মিলিমিটার রেকর্ড করা হয়েছে।”
কুড়িগ্রাম কৃষি বিভাগের উপ-পরিচালক মোঃ রওশন কবির কালবেলাকে বলেন, আজ সকাল থেকে জেলার কৃষি বিভাগের কর্মকর্তা সহ আমি নিজেই পর্যবেক্ষণে রয়েছি,। জেলায় ১ লক্ষ ২১ হাজার হেক্টর জমিতে আমনের আবাদ করা হয়েছে, অল্পসংখ্যক জমিতে বাতাসের কারণে হেলে পরেছে, শীলা বৃস্টিতে তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি। আমরা কৃষকদের সহযোগিতা করছি।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।