ঢাকারবিবার , ২৪ আগস্ট ২০২৫
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

জুলাই শহীদ জবি শিক্ষার্থী সাজিদের বাবা জিয়াউল হক আর নেই

আল মামুন, রিপোর্টার
আগস্ট ২৪, ২০২৫ ১:২৫ অপরাহ্ণ
Link Copied!

জুলাই অভ্যুত্থানে নিহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদের বাবা জিয়াউল হক মারা গেছেন। রোববার (২৪ আগস্ট) সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ক্যান্সারে আক্রান্ত জিয়াউল হককে গত ৩ আগস্ট সিএমএইচে ভর্তি করা হয়। ১৩ আগস্ট তার অস্ত্রোপচার করা হয়। এরপর থেকে তিনি হাসপাতালের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) ছিলেন। আজ সকালে সেখানে তিনি মৃত্যুবরণ করেন।

সকাল ১১টায় সিএমএইচে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে মরদেহ নিয়ে যাওয়া হবে টাঙ্গাইলের গ্রামের বাড়িতে, যেখানে জানাজা শেষে দাফন সম্পন্ন হবে।

চাকরিজীবনে তিনি বাংলাদেশ বিমান বাহিনীতে মাস্টার ওয়ারেন্ট অফিসার পদে কর্মরত ছিলেন।

উল্লেখ্য, গত আগস্টে আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান তার সন্তান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের এমবিএ শিক্ষার্থী সাজিদ।

 

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।