ঢাকাসোমবার , ২ ফেব্রুয়ারি ২০২৬
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

দলের পরিবর্তন হয়েছে, মার্কার পরিবর্তন হয়েছে,কিন্তু গণমানুষের ভাগ্যের,পরিবর্তন হয় নাই”সাংবাদিক সম্মেলনে কুড়িগ্রাম জেলা জামায়াতের ইসলামীর আমির অধ্যাপক আজিজুর রহমান স্বপন

কুড়িগ্রাম প্রতিনিধি
ফেব্রুয়ারি ২, ২০২৬ ৮:৫২ অপরাহ্ণ
Link Copied!

আগামী ৪ ফ্রেব্রুয়ারি কুড়িগ্রামে নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় জোট নেতাদের আগমন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১ টায় জেলা শহরের চামড়ার গোলা এলাকায় নিজস্ব কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করে জেলা জামায়াতে ইসলাম।
মতবিনিময় সভায় জেলা জামায়াতের আমির অধ্যাপক  মো: আজিজুর রহমান স্বপন  বলেন, কুড়িগ্রাম জেলার ৪টি সংসদীয় আসনের পক্ষে আগামী ৪ ফেব্রুয়ারি সকাল ৯ টায় কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় বাংলাদেশ জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, এনসিপি’র কেন্দ্রীয় সদস্য সচিব আকতার হোসেন, দক্ষিন অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ডাকসু ভিপি সাদিক কায়েম,ছাএ শিবিরের কেন্দ্রীয় সভাপতিসহ অন্যান্য নেতারা উপস্থিত থেকে বক্তব্য রাখবেন। এছাড়াও জেলার ৪ টি সংসদীয় আসনের ১১ দলীয় জোট প্রার্থীরাও উপস্থিত থাকবে।
জনসভায় ৪টি সংসদীয় আসনের ৪ থেকে সাড়ে ৪ লাখ নারী-পুরুষ উপস্থিত হওয়ার আশা প্রকাশ করছে জেলা জামাযাতের আমির।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী নিজাম উদ্দিন, সহ সেক্রেটারী মাওলানা আব্দুল হামিদ, শাহজালাল হক সবুজ,জেলা বায়তুল মাল সম্পাদক জহরুল ইসলাম, এনসিপি’র জেলা আহবায়ক মো: মুকুল মিয়া, খেলাফত মজলিস রংপুর অঞ্চলের সহকারী পরিচালক সবেবর মিয়াসহ অন্যান্য নেতাকর্মীরা।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।