ঢাকামঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

ফুলবাড়ী সীমান্তে ২ মন গাঁজা জব্দ

ওলিউর নয়ন ফুলবাড়ি(কুড়িগ্রাম)প্রতিনিধি
আগস্ট ১২, ২০২৫ ৯:৪৬ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ২ মন ২ কেজি গাঁজা জব্দ করেছে। মঙ্গলবার (১২ আগস্ট) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর ব্যাপারীটারী সীমান্ত এলাকা থেকে এ গাঁজা গুলো জব্দ করা হয়। জব্দকৃত গাঁজা গুলোর আনুমানিক মুল্য ২ লাখ ৮৭ হাজার টাকা।

জানা গেছে, লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিন কাশিপুর ক্যাম্পের বিজিবির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ওই সীমান্ত এলাকায় অভিযান চালান। এ সময় একদল চোরাকারবারী ভারত থেকে গাঁজার পোটলা নিয়ে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবির সদস্যরা তাদের ধাওয়া করেন। বিজিবির ধাওয়ায় গাঁজার পোটলাগুলো ফেলে পালিয়ে যায় চোরাকারবারীরা। পরে ঘটনাস্থল থেকে ২ মন ২ কেজি গাঁজা জব্দ করে ক্যাম্পে নিয়ে যান বিজিবির সদস্যরা।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দকৃত গাঁজার বর্তমান বাজার মূল্য প্রায় ২ লাখ ৮৭ হাজার টাকা। এ ঘটনায় সীমান্তে মাদক সংশ্লিষ্ট চোরাকারবারীদের তথ্য সংগ্রহপূর্বক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।