
বর্তমান সরকারকে স্পষ্ট বার্তা দিয়ে তিনি বলেন, যদি বাংলাদেশে জাতি সংঘের মানবাধিকার কমিশনের কার্যক্রম পরিচালনা করতে হয় তাহলে এদেশের জনগণের ম্যান্ডেট নিতে হবে। এদেশের নির্বাচিত সরকার সেই সিদ্ধান্ত গ্রহণ করবে কিন্তু তিন দিনের অস্থায়ী মেহমান সরকার জাতির এই নীতি নির্ধারনি সিদ্ধান্ত গ্রহণের কোন অধিকার রাখে না।
দেশের উন্নয়নে মনোযোগ দিয়ে ঘোষিত রোডম্যাপ অনুয়ায়ী অবাধ ও সুষ্ঠ নির্বাচনের ব্যবস্থা করতে অর্ন্তবর্তী সরকারকে আহবান জানান তিনি। নতুন বাংলাদেশ গড়তে সকল রাজনৈতিক দলকে এক হয়ে কাজ করার কথাও জানান তিনি।
আল্লামা মামুনুল হক শনিবার বিকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস এর গণ সমাবেশে এসব কথা বলেন।
গণ সমাবেশে আরও উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জামাল উদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব মুফতী শারাফত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, জেলা আমীর মুফতী ইব্রাহিম খলিল নোমানীসহ অন্যান্যরা।
এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।