ঢাকাশুক্রবার , ২৯ মে ২০২৬
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

এবারের কোরবানির ঈদ উপলক্ষে পশুর হাটে চাঁদাবাজি দমন করেছে বিএনপি সরকার: রিজভী

ডেস্ক রিপোর্ট
মে ২৯, ২০২৬ ৩:৪০ অপরাহ্ণ
Link Copied!

অতীতে ঈদের সময় পশুর হাটগুলোতে ভয়াবহ চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড দেখা গেলেও এবার কোনো ধরনের চাঁদাবাজি হতে দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী’র উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব,এড. রুহুল কবির রিজভী আহমেদ।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার (২৯ মে) সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন, অতীতের অনেক সময়ের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন অনেক ভালো।

তিনি বলেন, অতীতে ঈদের সময় পশুর হাটগুলোতে ভয়াবহ চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড দেখা গেলেও এবার সেগুলো কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। কোনো ধরনের চাঁদাবাজি হতে দেওয়া হয়নি এবং এ বিষয়ে সরকারের দৃঢ় হস্তক্ষেপ ছিল।

রিজভী বলেন, সরকারের কার্যকর পদক্ষেপের কারণে কোথাও দীর্ঘস্থায়ী যানজট সৃষ্টি হয়নি। কোথাও সামান্য সমস্যা দেখা দিলেও দ্রুত তা সমাধান করা হয়েছে। এবার গণমাধ্যমে এমন কোনো খবর আসেনি যে, যানজটের কারণে কেউ ঈদের দিন সকালে গিয়ে বাস থেকে নেমেছেন। মানুষ নির্ধারিত সময়েই গ্রামের বাড়িতে পৌঁছেছেন, ঈদের নামাজ আদায় করেছেন এবং সময়মতো কোরবানি দিয়েছেন।

অতীতে ঈদের সময় পশুর হাটগুলোতে ভয়াবহ চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড দেখা গেলেও এবার কোনো ধরনের চাঁদাবাজি হতে দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন, অতীতের অনেক সময়ের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন অনেক ভালো।

তিনি বলেন,বিএনপি সরকারের  কার্যকর পদক্ষেপের কারণে কোথাও দীর্ঘস্থায়ী যানজট সৃষ্টি হয়নি। কোথাও সামান্য সমস্যা দেখা দিলেও দ্রুত তা সমাধান করা হয়েছে। এবার গণমাধ্যমে এমন কোনো খবর আসেনি যে, যানজটের কারণে কেউ ঈদের দিন সকালে গিয়ে বাস থেকে নেমেছেন। মানুষ নির্ধারিত সময়েই গ্রামের বাড়িতে পৌঁছেছেন, ঈদের নামাজ আদায় করেছেন এবং সময়মতো কোরবানি দিয়েছেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।