ঢাকারবিবার , ১১ অক্টোবর ২০২৬
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

কুড়িগ্রামের ধরলা পাড়ে কাশবনের শুভ্রতা, দর্শনার্থীদের ভিড়

কুড়িগ্রাম প্রতিনিধি
অক্টোবর ১১, ২০২৬ ৯:০৩ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ছয় ঋতুর দেশ তৃতীয় ঋতু শরতের আগমন নিয়ে কুড়িগ্রামের ধরলা নদীর অববাহিকায় জগমনের চর এখন শুধুই শুভ্রতার ছোঁয়া। নদীর পশ্চিম তীরে বিস্তীর্ণ চরজুড়ে ফুটেছে অফুরন্ত কাশফুল।
হালকা বাতাসে দোল খাওয়া সাদা ধবধবে কাশবন দেখতে অপরূপ সৌন্দর্য। আর এই রুপ উপভোগ করতে প্রতিদিন নদীপাড় হয়ে বালুর চর পাড়ি দিয়ে ভিড় জমাচ্ছেন অসংখ্য শিক্ষার্থী ও দর্শনার্থী।
​বিকেলে ধরলার পাড়ে ঘুরতে আসা কুড়িগ্রাম সরকারী কলেজের মেহেদী হাসান বলেন, “শহরের নিজেদের ব্যস্ততা থেকে একটু দূরে এসে প্রকৃতির এত কাছাকাছি সময় কাটাতে পেরে ভীষণ ভালো লাগছে। নদীর হাওয়া আর সাদা কাশবনের দৃশ্য নিমিষেই সব ক্লান্তি দূর করে দেয়।”
​কলেজের বন্ধুদের সাথে ঘুরতে আসা আরেক দর্শনার্থী মাগফিরা আক্তার নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, “সবুজ আর সাদার এই মন মুগ্ধকর সত্যিই দারুণ। প্রতি বছরই শরতের এই সময়টার জন্য আমরা অপেক্ষা করি। এখানে চমৎকার সব ছবি তোলার সুযোগ মিলছে, যা স্মৃতি হিসেবে থেকে যাবে।”
আরেক দর্শনার্থী মাহবুবা জানান, “ধরলার পাড়ের এই সৌন্দর্য কেবল চোখে দেখার মতো নয়, যেন মন ছুঁয়ে যায়। চারপাশের পরিবেশ এত নিরব ও সুন্দর যে প্রতিদিন এখানে ফিরে আসতে ইচ্ছে করে।”
​স্থানীয় জগমনের চরের বাসিন্দা একরামুল বলেন, প্রতিবছর কাশবনে ছেয়ে যায়,আর অনেক দর্শনার্থীরা এখানে বেরাতে আসে, এতে আমাদের অনেক ভালো লাগে।
##

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।
কুড়িগ্রাম সর্বশেষ