ঢাকারবিবার , ১৪ জুন ২০২৬
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে দিয়ে ভারতে অনুপ্রবেশকারী কিশোরীকে ফেরত দিল বিএসএফ

কুড়িগ্রাম প্রতিনিধি
জুন ১৪, ২০২৬ ১১:০৫ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশকারী ১২ বছরের এক বাংলাদেশী কিশোরীকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র কাছে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষি বাহীনি (বিএসএফ)।
সীমান্তবাসী ও বিজিবি সুত্রে জানা যায়, শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলার কাশিপুর ইউনিয়নের ঘগোয়ারপাড় এলাকার জামাল উদ্দিন ও নাজমা বেগম দম্পতির কিশোরী কন্যা জয়নব খাতুন (১২) মায়ের সাথে অভিমান করে বাড়ী থেকে প্রায় দুই কিলোমিটার দুরে সীমান্তবর্তি দক্ষিণ অনন্তপুর নাজিরহাট সীমান্ত এলাকার আন্তর্জাতিক পিলার ৯৪৩/৩ এর নিকট দিয়ে ভারতে প্রবেশ করে। এসময় টহলরত ভারতীয় বিএসএফ তাকে দেখতে পেয়ে বাংলাদেশে ফেরত পাঠায়।  পরবর্তীতে টহলরত বর্ডার গার্ড বাংলাদেশ কাশিপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা কিশোরী জয়নবকে চিনতে না পেরে আবারো ভারতে পাঠিয়ে দেয়। এনিয়ে বিজিবি বিএসএফের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে বিজিবির কঠোর প্রতিরোধের মুখে ১৩৮ বিএসএফ ব্যাটালিয়নের ধাপরাহাট বিওপির সদস্যরা সীমান্ত থেকে ওই কিশোরীকে তাদের ক্যাম্পে নিয়ে যান। সেখানে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে বিএসএফ বিজিবিকে বিষয়টি জানালে তাৎক্ষনিকভাবে বিজিবির সদস্যরা কিশোরী জয়নবের পরিবারের সঙ্গে যোগাযোগ করে তার পরিচয় নিশ্চিত হয়। পরে রাত শনিবার রাত ১১ টার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার ৯৪৩/৩ এর নিকট বিজিবি- বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠক শেষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র নিকট কিশোরী জয়নবকে হস্তান্তর করে বিএসএফ। এসময় কাশিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক, ইউপি সদস্য ফেরদৌস আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কাশিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক জানান, গভীর রাতে কিশোরী জয়নবকে বিজিবির সদস্যগণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিএসএফ ফেরত দিয়েছে। সে এখন আমার জিম্মায় রয়েছে।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের কাশিপুর কোম্পানী কমান্ডার সুবেদার ইব্রাহীম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।