ঢাকামঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

কুড়িগ্রামের মাদক সম্রাট ইমন আলী গ্রেফতার কুড়িগ্রাম

কুড়িগ্রাম প্রতিনিধি
সেপ্টেম্বর ২২, ২০২৬ ৩:০৯ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের মাদক সম্রাট ইমন আলীকে ৩শ পিচ ইয়াবা সহ গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
গতকাল রাতে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে সরদার পাড়া এলাকায়  অভিযান চালিয়ে  শীর্ষ মাদক ব্যবসায়ী ইমন আলী( ৩৫)কে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
সদর থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান,   মাদক সম্রাট ইমন আলী নদী পথে ইয়াবা  পাচারের মুল হোতা। দীর্ঘদিন ধরে সে ইয়াবার পাচারের সাথে জড়িত। ওতপেতে থেকে পুলিশ  গতরাতে ইয়াবা চালান সহ ইমন আলীকে গ্রেফতার করে।
আটক মাদক ব্যবসায়ী ইমন আলী কচাকাটা থানার নারায়ণ পুর ইউনিয়নের পাখি উড়া এলাকার বাসিন্দা।
পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি জানান,  মাদকের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে পুলিশ। প্রতিনিয়ত অভিযান চলছে । মাদক ব্যবসায়ী যতই চালাকি করুক। বাচার বুদ্ধি নেই, যেভাবেই হোক  জেলা পুলিশ তাদের গ্রেফতার করবেই। মাদকের বিরুদ্ধে পুলিশের পাশাপাশি  সচেতন মহল কে সোচ্চার হওয়ার আহবান জানান তিনি।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।