ঢাকাবুধবার , ২৯ জুলাই ২০২৬
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

কুড়িগ্রামে গাঁজাসেবীর কামড়ে আহত ২ যুবক, ১৫ ফুট উচ্চতার গাঁজা গাছসহ অভিযুক্ত গ্রেফতার 

কুড়িগ্রাম প্রতিনিধি
জুলাই ২৯, ২০২৬ ৭:৫৩ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক গাঁজাসেবীর কামড়ে  ২ যুবক আহত হয়েছেন। এই ঘটনায় পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে অভিযুক্ত গাঁজাসেবী মনজু আলম (৫৫)কে ১৫ ফুট উচ্চাতার একটি পরিপক্ব গাঁজার গাছসহ গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছন ভূরুঙ্গামারী সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন।
এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাতে  উপজেলার বলদিয়া ইউনিয়নের চর খলিশাকুড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মনজু বলদিয়া ইউনিয়নের ছনবান্দা খলিশাকুড়ি গ্রামের মৃত নজির উদ্দিনের ছেলে।
অভিযানে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও বিজিবির সোনাহাট কোম্পানি কমান্ডার সুবেদার  ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
পুলিশ ও বিজিবি জানায়, উপজেলার বলদিয়া ইউনিয়নের চর খলিশাকুড়ি এলাকায় পুলিশ ও বিজিবি মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনা করে   মনজুরের নিজ বাড়িতে  থাকা ১৫ ফুট উচ্চতার একটি পরিপক্ব  গাঁজা গাছ জব্দ করে। পুলিশ ও বিজিবির উপস্থিতি টের পেয়ে মনজু পালিয়ে যাওয়ার চেষ্টা করলে  স্থানীয় দুই যুবক রাতুল (২১) ও পারভেজ (২২) তাকে আটকের জন‍্য ঝাপটে ধরে।
তখন মনজু তাদের হাতে কামড় বসিয়ে রক্তাক্ত করে পালানোর চেষ্টা চালান। পরে ঘটনাস্থলে থাকা পুলিশ ও বিজিবি সদস্যরা তাকে   গাঁজা খাওয়ার সরঞ্জাম সহ আটক করে।
ভূরুঙ্গামারী সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশ ও বিজিবির যৌথ অভিযান অব্যাহত থাকবে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।