ঢাকাবৃহস্পতিবার , ৭ মে ২০২৬
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে নগদ টাকা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি
মে ৭, ২০২৬ ৩:১২ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুলিশের এক বিশেষ অভিযানে নগদ টাকা ও ইয়াবাসহ মারুফ ইসলাম (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মারুফ নাগেশ্বরী পৌরসভার সাতানী পাড়া এলাকার মো. আব্দুস সালামের পুত্র।
মারুফকে আজ ৭মে বৃহস্পতিবার সকালে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, গতকাল ৬মে বুধবার দিবাগত রাতে নাগেশ্বরী থানার এসআই (নিঃ) নিরঞ্জন রায়ের নেতৃত্বে এসআই আহসান হাবিব আকাশ, এএসআই নির্মল চন্দ্র রায়, এএসআই মোঃ রবিউল ইসলামসহ পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করছিলো। রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, নাগেশ্বরী-ফুলবাড়ী গামী পাঁকা রাস্তার উত্তর পাশে জনৈক রফিকুল ইসলামের ইউক্যালিপটাস বাগানের ভেতর মাদক কেনাবেচা হচ্ছে। ​খবর পেয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে পুলিশ  অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় মারুফ ইসলামকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। পরে তাকে তল্লাশি করে তার পরিহিত জিন্স প্যান্টের বাম পকেট থেকে বায়ুরোধক পলিথিনে মোড়ানো ০৭ পিস গোলাপি রঙের ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৬,৯৬০ টাকা উদ্ধার করে পুলিশ। গ্রেফতারের সময় মারুফ স্বীকার করে সে দীর্ঘদিন ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে স্থানীয় এলাকায় খুচরা ও পাইকারি বিক্রয় করে আসছিল। বিক্রয়ের উদ্দেশ্যেই সে ওই রাতে বাগানে অবস্থান করছিল।
​এ ঘটনায় এসআই (নিঃ) নিরঞ্জন রায় বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০ (ক) ধারায় একটি নিয়মিত মামলা রুজু করেছেন।
​নাগেশ্বরী থানা পুলিশ জানায়, এলাকায় মাদকের বিস্তার রোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।