ঢাকাবৃহস্পতিবার , ১৪ মে ২০২৬
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

কুড়িগ্রামে শিক্ষার্থীদের মাঝে “দশ হাজার কাঁঠাল গাছের চারা” বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি
মে ১৪, ২০২৬ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে “দশ হাজার কাঁঠাল গাছের চারা রোপণ ও বিতরণ কার্যক্রম-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মধ্য কুমরপুর গার্লস স্কুল এ্যান্ড কলেজ এবং মধ্য কুমরপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গ্রিন ইকো ফাউন্ডেশনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে একটি করে কাঁঠাল গাছের চারা এবং একটি করে পরিবেশ বিষয়ক পত্র বিতরণ করা হয়।

এসময় গ্রিন ইকো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান সঞ্জয় চৌধুরীর সভাপতিত্বে
উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের সহকারি পরিচালক মোঃ রেজাউল করিম।রিনিউ নাও-এর সভাপতি রায়হান আহমেদ, সদস্য উম্মে রুমানা এবং রাইকা রায়হান গ্রিন ইকো ফাউন্ডেশনের কুড়িগ্রাম জেলা সমন্বয়ক মো. তামাল হোসেন, সদস্য আজিজুল ইসলাম, তুলশি চন্দ্র, আনাস বিন মাহমুদ।

অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে সঞ্জয় চৌধুরী বলেন,
“কুড়িগ্রাম জেলা নদীবেষ্টিত অঞ্চল। এখানে বন্যা ও খরা—দুই ধরনের প্রাকৃতিক দুর্যোগই রয়েছে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব এ অঞ্চলে সরাসরি পড়ে। সেই প্রভাব মোকাবিলা করে পরিবেশের সঙ্গে মানিয়ে জীবনযাপন করা এ অঞ্চলের মানুষের জন্য বড় চ্যালেঞ্জ। শিক্ষার্থীদের পরিবেশ শিক্ষা ও পরিবেশ সুরক্ষার বিষয়ে সচেতন করতে গ্রিন ইকো ফাউন্ডেশন এ কার্যক্রম হাতে নিয়েছে। এরই মধ্যে আমরা ১০ হাজার কাঁঠাল চারা বিতরণ সম্পন্ন করেছি।”

আয়োজকরা জানান,পরিবেশবান্ধব ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে ।##

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।