ঢাকাবৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

‎নাগেশ্বরীতে চৌকিদার প্যারেড পরিদর্শনে পুলিশ সুপার

কুড়িগ্রাম প্রতিনিধি
সেপ্টেম্বর ১৭, ২০২৬ ৪:২২ অপরাহ্ণ
Link Copied!

গ্রাম-মহল্লার নিরাপত্তা ও অপরাধ প্রতিরোধে স্থানীয় পর্যায়ের চৌকিদারদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম।

‎বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নাগেশ্বরী থানায় অনুষ্ঠিত চৌকিদার প্যারেড পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান।
‎এসময় উপস্থিত ছিলেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জসহ অনান্য কর্মকতাবৃন্দ।

‎পুলিশ সুপার চৌকিদারদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি নিজ নিজ এলাকায় মানুষের নিরাপত্তা, অপরাধের আগাম তথ্য সংগ্রহ এবং দ্রুত পুলিশকে জানানোর ওপর গুরুত্ব দেন।এলাকার ছোটখাটো ঘটনাও অনেক সময় বড় অপরাধের ইঙ্গিত দিতে পারে। তাই চৌকিদারদের নিজ নিজ এলাকায় নিয়মিত খোঁজখবর রাখা এবং কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে দ্রুত পুলিশকে জানানোর আহবান জানান কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার।

‎এছাড়া মাদক প্রতিরোধ, চুরি-ডাকাতি রোধ এবং বাল্যবিবাহ প্রতিরোধেও স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি পলাতক আসামি ও সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে তথ্য থাকলে তা সংশ্লিষ্ট থানায় জানানোর নির্দেশ দেন।

‎কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার খন্দকার
‎ফজলে রাব্বী বলেন, পুলিশের পাশাপাশি স্থানীয় পর্যায়ের দায়িত্বশীল মানুষগুলোও যদি নিজ নিজ জায়গা থেকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালন করেন, তাহলে একটি নিরাপদ সমাজ গড়ে তোলা আরও সহজ হবে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।