ঢাকাশনিবার , ১৩ জুন ২০২৬
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

প্রধানমন্ত্রী ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন অভিযান: কুড়িগ্রামে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করেন, জেলা প্রশাসক অর্ণপূর্ণা দেবনাথ

কুড়িগ্রাম প্রতিনিধি
জুন ১৩, ২০২৬ ৪:৫৫ অপরাহ্ণ
Link Copied!

দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে কুড়িগ্রামে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় দেশব্যাপী আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে বন বিভাগের অর্থায়নে কুড়িগ্রামে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরে জেলা সদরের হলোখানা ইউনিয়নের দাসেরহাট ছড়া থেকে এসিল্যান্ট আরাজী পলাশবাড়ী সংযোগ খাল বাঁধের উপর দুপাশে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

এসময় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি পিপিএম , জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ( রেভিঃ) মোঃ জাকির হোসেন ,জেলা বিএনপি’র আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা,যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব,পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিবুল হাসান, ভারপ্রাপ্ত বন কর্মকর্তা সাদিকুর রহমান,হলোখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রেজা,কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক খন্দকার মাহফুজার রহমান প্রমুখ।

এছাড়াও কুড়িগ্রাম জেলা পরিষদের অর্থায়নে জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে, রিভার ভিউ উচ্চ বিদ্যালয় ও পুরাতন বালিকা বিদ্যালয়ে এক হাজার বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।