কুড়িগ্রামের ফুলবাড়ীতে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহম্মদ আলী পোদ্দার রতন (৫৭) কে পুলিশ গ্রেপ্তার করেছে ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের চন্দ্রখানা বজরের খামার এলাকার নিজ বাড়ির সামনের পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আহম্মেদ আলী পোদ্দার রতন ওই এলাকার মৃত জালাল উদ্দিন পোদ্দারের ছেলে।
তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পুলিশ জানায়, গত আগষ্ট মাসে উপজেলার বিভিন্ন এলাকায় নাশকতা মুলক কর্মকাণ্ড সংঘটিত হয়। এর প্রেক্ষিতে গত ১২ আগস্ট ২০২৬ তারিখে ফুলবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধনী-২০১৩)-এর আওতায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাইম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামীকে বিকালে কুড়িগ্রাম আদালতে পাঠানো হবে।

