ঢাকাবৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

কুড়িগ্রামে ১০ টাকার হাসপাতালের উদ্বোধন

কুড়িগ্রাম প্রতিনিধি
নভেম্বর ২৭, ২০২৫ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার প্রাণকেন্দ্রে ১০ টাকায় হাসপাতাল নামে খ্যাত জনস্বাস্থ্য ডায়াগনস্টিক এ সকল শ্রেণি পেশা মানুষের জন্য উদ্বোধন হলো সবার জন্য ১০ টাকায় স্বাস্থ্য চিকিৎসা সেবা।

‎বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে স্থানীয় সরকার বিভাগ রংপুরের পরিচালক (যুগ্ন সচিব) মোঃ আবু জাফর ‎সবার জন্য ১০ টাকায় স্বাস্থ্য সেবার উদ্বোধন করেন।

‎উদ্বোধনী অনুষ্টানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক এ বি এম কুদরত ই খুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম, নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহনুর জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজন সাহা।

‎অতিরিক্ত জেলা প্রশাসক এ বি এম কুদরত ই খুদা বলেন, এই রকম স্বেচ্ছাসেবামূলক কাজের উদ্বোধন অনুষ্ঠানে থাকতে পেরে নিজেকে অত্যন্ত আনন্দিত ও গর্বিত মনে করছি। ১০ টাকার হাসপাতাল শুধু নাগেশ্বরীতে নয় কুড়িগ্রাম জেলাব্যাপী এমন কার্যক্রম পরিচালনা করে তার জন্য আমার সহযোগিতা অব্যাহত থাকবে।

‎জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম বলেন, এতো সু্ন্দর কাজ এখানে এসে জানতে পেরে নিজেকে সত্যি গর্বিত মনে হচ্ছে। যে কোন সহযোগিতা আব্দুল কাদের সাহেবের জন্য সবসময় থাকবে।

‎প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আব্দুল কাদের যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগকে সফল করতে আমাদের সকলকে সহযোগিতা করতে হবে। এ রকম মহৎ উদ্যোগের পাশে তিনি সবসময় থাকতে চান। ১০ টাকার হাসপাতাল প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় অসাধারণ ভুমিকা রাখছে। আমার দপ্তরের সহোযোগিতা সবসময় অব্যাহত থাকবে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।