ঢাকাশনিবার , ২১ মার্চ ২০২৬
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

কুড়িগ্রামে ২২ বিজিবির উদ্যোগে ঈদ উপহার বিতরণ, হাসি ফুটলো অসহায় পরিবারের মুখে

কুড়িগ্রাম প্রতিনিধি
মার্চ ২১, ২০২৬ ১২:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে কুড়িগ্রামে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)।

আজ শুক্রবার (২০ মার্চ) বিকেলে ব্যাটালিয়নের অধিনায়কের উদ্যোগে এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়। ঈদের আনন্দ সমাজের সর্বস্তরের মানুষের মাঝে সমভাবে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কুড়িগ্রাম শহরের প্রায় শতাধিক অসহায় পরিবারের মধ্যে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল পাঞ্জাবী, বিভিন্ন খাদ্যদ্রব্য এবং ঈদ উদযাপনের জন্য প্রয়োজনীয় নিত্যপ্রয়োজনীয় উপকরণ। এসব সহায়তা পেয়ে উপকারভোগী পরিবারগুলোর মাঝে ঈদের আনন্দ কিছুটা হলেও বাড়বে বলে আশা করছে বিজিবি।

এদিকে, শুধু ঈদকে ঘিরেই নয়-পুরো পবিত্র রমজান মাসজুড়ে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় নিয়মিত ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

ঈদ উপহার পেয়ে কাশেম আলী নামের একজন দিনমজুর বলেন, বিজিবি আজ পাঞ্জাবি, আর খাবার উপহার দিছে। আমার খুব উপকার হইছে। আমার মতো আরও অনেকে পাইছে, সবাই খুব খুশি।

কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল হক জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।