ঢাকাবুধবার , ২৯ এপ্রিল ২০২৬
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহতের সংখ্যা বেড়ে-৪ 

কুড়িগ্রাম প্রতিনিধি
এপ্রিল ২৯, ২০২৬ ৭:৫৩ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন এক শিশুসহ চারজন যাত্রী। নিহতরা হলেন নিহতরা হলেন:-
ভুরুঙ্গামারী উপজেলার উত্তর ছাট গোপালপুর এলাকার বাসিন্দা শামীম মিয়া (২৮) ও তার কন্যা সাদিয়া আক্তার (৭),  একই উপজেলার ধলডাঙ্গা এলাকার বাসিন্দা লিমন মিয়া (২৭)উত্তর তিলাই ইউনিয়নের বাসিন্দা নুর নবী মিয়া ( ২৮) এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ নারীসহ মোট ৯ জন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাগেশ্বরী  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুজন মোহন্ত।
এর আগে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কুড়িগ্রাম–ভূরুঙ্গামারী সড়কের বাঁশেরতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান।
পুলিশ জানায়, ভূরুঙ্গামারী থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই নিহত হন এক শিশুসহ তিনজন। আহতদের দ্রুত ভর্তি করা হয়েছে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ জানিয়েছে, সড়ক দুর্ঘটনার পর কাজ চলছে এলাকায় যান চলাচল স্বাভাবিক করতে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লা হিল জামান জানান ৩ টি লাশ আমাদের কাছে এসেছে। আমরা পরিবারের কাছে হস্তান্তর করেছি।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।