ঢাকাশুক্রবার , ৮ মে ২০২৬
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

গান, নাচ ও আবৃত্তিতে কুড়িগ্রামে রবীন্দ্রজয়ন্তী উদ্‌যাপন

কুড়িগ্রাম প্রতিনিধি
মে ৮, ২০২৬ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

‘হে নূতন, দেখা দিক আরবার জন্মের প্রথম শুভক্ষণ’ রবীন্দ্রসংগীত দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর ‘আলোকের এই ঝরনা ধারায়’ ও ‘তোমার খোলা হাওয়া’সহ একের পর এক গান, নাচ ও আবৃত্তির মধ্য দিয়ে কুড়িগ্রামে উদ্‌যাপিত হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর–এর ১৬৫তম জন্মবার্ষিকী।
জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার(০৮ মে) বিকেলে শহরের আই লাভ কুড়িগ্রাম চত্বর–এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেল সাড়ে পাঁচটায় অনুষ্ঠান শুরু হলেও এর আগেই সাংস্কৃতিক কর্মী ও বিনোদনপ্রেমী মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমি–এর শিল্পীরা। রবীন্দ্রসংগীতের পাশাপাশি নৃত্য ও আবৃত্তিও পরিবেশিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিএম কুদরত এ-খুদা। আলোচনা পর্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান, সাইয়েদ আহমেদ বাবু ও জেলার বিভিন্ন কবি সাহিত্যিক ও রবীন্দ্র প্রেমী মানুষ।
হাসিবুর রহমান বলেন, ‘বাংলাভাষার মানুষ যত দিন থাকবে, তত দিন বাঙালির মানসপটে রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকবেন। যেখানেই প্রেম, বিরহ, সমাজ ও সাহিত্য নিয়ে আলোচনা হবে, সেখানেই রবীন্দ্রনাথ বেঁচে উঠবেন।’
সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু বলেন, শিল্প ও সাহিত্যচর্চা বাড়লে সমাজে অপশক্তির উত্থান কমবে।
প্রধান অতিথির বক্তব্যে বিএম কুদরত এ-খুদা বলেন, ‘রবীন্দ্রনাথ চর্চা করলে তরুণ ছেলে-মেয়েদের বিপথে যাওয়ার পথ বন্ধ হবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি ও আবৃত্তিকার রফিকুল ইসলাম।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।