ঢাকাবুধবার , ৩ জুন ২০২৬
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

কুড়িগ্রাম প্রতিনিধি
জুন ৩, ২০২৬ ১২:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

প্রস্তাবিত গণভোটের চারটি প্রশ্নের মধ্যে ‘খ’ নম্বর প্রশ্নটি জুলাই সনদের ১৮ ও ১৯ নম্বর অনুচ্ছেদের পরিপন্থী বলে দাবি করেছে জেলা বিএনপি। দলটির নেতারা বলেছেন, উক্ত প্রশ্নটি মূলত একটি প্রচারণামূলক উদ্যোগ, যা জুলাই সনদের মূল চেতনা ও কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এ দাবির পক্ষে জনমত গঠন এবং জুলাই সনদের বিভিন্ন দিক জনগণের কাছে তুলে ধরতে মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম জেলা বিএনপির উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনসমাগমস্থলে দলীয় নেতাকর্মীরা সাধারণ মানুষের মধ্যে এসব লিফলেট বিতরণ করেন।
লিফলেট বিতরণকালে জেলা বিএনপির নেতারা বলেন, বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। সনদ অনুযায়ী ১০০ সদস্যবিশিষ্ট উচ্চ পরিষদ প্রতিষ্ঠাসহ গণতান্ত্রিক সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পক্ষে দলটি অবস্থান নিয়েছে। তাদের দাবি, গণভোটের ‘খ’ নম্বর প্রশ্নটি জুলাই সনদের ১৮ ও ১৯ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় জনগণকে বিষয়টি সম্পর্কে সচেতন করা প্রয়োজন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উমর ফারুকসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
নেতারা বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে জুলাই সনদের ধারাগুলো বাস্তবায়ন জরুরি। এ লক্ষ্যে ভবিষ্যতেও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।