শ
কুড়িগ্রামে এনসিপির বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠত হয়েছে
কুড়িগ্রামের টগরাইহাট উচ্চ বিদ্যালয় মাঠে আজ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে এক বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‘কৃষকের শক্তি, জাতীয় মুক্তি’ স্লোগানে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মোজাহিদ এবং রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন।
সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা হাজারো কৃষক, দলীয় নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। বক্তারা কৃষকদের অধিকার, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, কৃষি খাতের উন্নয়ন এবং দেশ গঠনে কৃষকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশকে ঘিরে টগরাইহাট উচ্চ বিদ্যালয় মাঠে ছিল উৎসবমুখর পরিবেশ। নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

