ঢাকামঙ্গলবার , ২১ জুলাই ২০২৬
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

আগামীকাল কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী

কুড়িগ্রাম প্রতিনিধি
জুলাই ২১, ২০২৬ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!

গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে জেলা শহরের ফায়ার সার্ভিস মার্কেটে এনসিপির কুড়িগ্রাম জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মাসব্যাপী কর্মসূচিতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে জুলাইয়ের আকাঙ্ক্ষা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, শহীদদের অবদান স্মরণ করা এবং দেশ গঠনের অঙ্গীকার আরও সুদৃঢ় করাই হবে এই আয়োজনের মূল লক্ষ্য।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া। তিনি আরো বলেন, আগামীকাল (২২ জুলাই) জুলাই পদযাত্রায় বিকেল ৩টায় কুড়িগ্রামে আসবেন এনসিপির কেন্দ্রীয় শীর্ষ নেতারা। যার মধ্যে রয়েছেন, এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন-এমপি, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন, জাতীয় নারী শক্তির সদস্য সচিব ডাঃ মাহমুদা মিতু-এমপি।

শীর্ষ নেতাদের এই পদযাত্রাটি কলেজ মোড়স্থ জুলাই চত্বর থেকে শুরু হয় শহরের শাপলা চত্বরে এক পথসভায় মিলিত হবে।

এই কর্মসূচিকে সফল করার জন্য ইতোমধ্যেই কুড়িগ্রাম জেলা জুড়ে মাইকিং, ব্যানার-ফেস্টুন প্রদর্শনী ও মোটর সাইকেল শোভাযাত্রাসহ সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা এনসিপি সদস্য সচিব মাসুম মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েল, যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদ, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সরকার, সিনিয়র যুগ্ম সদস্য সচিব দিনার মিনহাজ, জেলা নারী শক্তির আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা, সদস্য সচিব মেরিনা পারভীন, যুব শক্তির আহ্বায়ক এম মাসুদুর রহমান প্রমুখ।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।