ঢাকামঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

১০ নভেম্বরের অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টার প্রতিবাদে মধ্যরাতে কুড়িগ্রামে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ

কুড়িগ্রাম প্রতিনিধি
নভেম্বর ১০, ২০২৬ ২:২০ পূর্বাহ্ণ
Link Copied!

১০ নভেম্বরকে কেন্দ্র করে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা এবং দেশজুড়ে সম্ভাব্য নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে কুড়িগ্রামের রাজপথে নেমেছে যুবদল ও ছাত্রদল।

সোমবার রাত ১২ টার পর কুড়িগ্রাম জেলা সদরে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও যুবনেতা মোর্শেদ হোসেন লিটুর নেতৃত্বে আকস্মিক এই বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি শহরের ঘোষপাড়া মুক্তিযোদ্ধা স্মৃতিফলক এলাকা থেকে শুরু হয়ে সারা শহর প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ করে।
অপরদিকে সন্ধ্যার পর জেলা ছাত্রদলের সভাপতি বিপুল আহমেদ ও সাধারণ সম্পাদক সোহেল রানার নেতৃত্বে একটি মটরসাইকেল মিছিল সারা শহর প্রদক্ষিণ করে।দুটি মিছিলে নেতা – কর্মীরা
শেখ হাসিনার দালালেরা, হুঁশিয়ার সাবধান” “নাশকতার কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও”
বিভিন্ন শ্লোগান দেন।

এসময় নেতাকর্মীরা জানান, নিষিদ্ধ ঘোষিত স্বৈরাচারী ও জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ দেশে আবার অস্থিতিশীল পরিবেশ ও নৈরাজ্য সৃষ্টির চক্রান্ত করছে। গোপন ও প্রকাশ্য কোনো নাশকতার চেষ্টা বা সড়ক-মহাসড়ক অবরোধের অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। কুড়িগ্রামের মাটিতে আওয়ামী লীগের যেকোনো ধরনের দেশবিরোধী চক্রান্ত ও নাশকতা কঠোরভাবে প্রতিহত করতে বিএনপি যুবদল ও ছাত্রদল বদ্ধপরিকর।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।
কুড়িগ্রাম সর্বশেষ