ঢাকাশনিবার , ১৭ অক্টোবর ২০২৬
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা

কু‌ড়িগ্রা‌মে জোড়া খুনের মামলার রায়, একজনের যাবজ্জীবন

অক্টোবর ১৭, ২০২৬ ২:৩২ অপরাহ্ণ

কুড়িগ্রামের রৌমারীতে আলোচিত জোড়া খুনের মামলায় দীর্ঘ ২০ বছর পর রায় দিয়েছেন আদালত। রায়ে আব্দুল মমিন নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং চার আসামিকে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।…

কুড়িগ্রাম সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১

অক্টোবর ১৭, ২০২৬ ২:১৫ অপরাহ্ণ

কুড়িগ্রাম সীমান্তে গত ২৪ ঘণ্টায় ৫ লাখ ৫৪ হাজার ৭৬০ টাকা মূল্যের ভারতীয় ইয়াবা, মদ, প্রসাধনী ও অন্যান্য চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজনকে আটক…

কুড়িগ্রামে নানা আয়োজনে দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

অক্টোবর ১৭, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

কুড়িগ্রামে আলোচনা সভা, কেক কাটা ও বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে দৈনিক কালবেলা পত্রিকার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। শুক্রবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় কুড়িগ্রাম পৌরসভার ঘোষপাড়ায় মোল্লা মার্কেটের তৃতীয় তলায়…

কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত

অক্টোবর ১৪, ২০২৬ ৯:৪১ অপরাহ্ণ

কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে পারুল বেগম নামে এক মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর স্বামী সরদার আলী। তাঁকে রংপুর মেডিকেল…

কুড়িগ্রামে ফুলবাড়ী বিএনপির কমিটিতে সরকারি চাকরিজীবীর ছড়াছড়ি!

কুড়িগ্রামে ফুলবাড়ী বিএনপির কমিটিতে সরকারি চাকরিজীবীর ছড়াছড়ি!

অক্টোবর ১৪, ২০২৬ ৮:৫৭ অপরাহ্ণ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা বিএনপির নবগঠিত ২০ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটিতে সরকারি চাকরিজীবী ও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন উঠেছে। কমিটির তালিকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, সরকারি কলেজের প্রভাষক…

ইউপি সদস্য রাতারাতি লুটে নিলেন স্কুল ঘর  খোলা আকাশের নিচে খেওয়ার আলগার কোমলমতি শিক্ষার্থীরা

অক্টোবর ১৪, ২০২৬ ৮:৪০ অপরাহ্ণ

চারদিকে ব্রহ্মপুত্র নদ। দুর্গম রহমতপুর দেবারিখোলা অষ্ট আশির চরের শিশুদের প্রাথমিক শিক্ষার একমাত্র ভরসা খেওয়ার আলগা চর সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেই বিদ্যালয়টি রাতারাতি ভেঙে লুটে নেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি…

দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

অক্টোবর ১৪, ২০২৬ ৮:৩৫ অপরাহ্ণ

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরে টানা সাত দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে…

কুড়িগ্রামে ইএসডিও’র দুর্যোগ প্রশমন দিবসে নানা কর্মসূচি পালন

অক্টোবর ১৪, ২০২৬ ৮:৩১ অপরাহ্ণ

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ সরকারের এই প্রতিপাদ্যে সামনে রেখে কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। মঙ্গলবার সকালে হেলভেটাস ও ইএসডিও’র অ্যাকশান্স টু ক্লাইমেট চেঞ্জ (অ্যাকসেস)…

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

অক্টোবর ১২, ২০২৬ ৮:৫৪ অপরাহ্ণ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও জাতীয় পার্টির একাধিক নেতাকে সারের ডিলার হিসেবে নিয়োগের প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এ সময় সার ডিলার নিয়োগের নেপথ্যে অর্থ বাণিজ্য…

কুড়িগ্রামে চরাঞ্চলে শিক্ষার্থী‌দের ২০ টাকার হো‌টেল কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি-১১-১০-২৬ দুপুরের বিরতি পড়তেই ক্যান্টিনের সামনে ভিড়। কেউ হাতে প্লেট নিয়ে দাঁড়িয়ে, কেউ খিচুড়ি নিয়ে বসেছে, আবার কেউ পরোটা-রুটি নিয়ে ব্যস্ত। খাবার শেষে বিল দিতে গিয়ে শিক্ষার্থীদের অনেকের মুখেই স্বস্তির হাসি, কারণ পেটভরা খাবারের দাম মাত্র ২০ টাকা। কু‌ড়িগ্রা‌মের রৌমারী উপজেলার চর শৌলমারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রায় এক বছর ধরে এমনই কম দামের খাবারের ব্যবস্থা করে আসছেন ছবেদ আলী। তার ক্যান্টিনের নাম ‘খাদ্য ছায়া স্কুল ক্যান্টিন’। প্রতিদিন গড়ে ৮০ থেকে ১০০ শিক্ষার্থী এখানে খাবার খায়। খিচুড়ি, পরোটা, ডাল, রুটি ক্যান্টিনে থাকা বেশির ভাগ খাবারের দাম ২০ টাকা। বাজারে যে খাবারের দাম ৩০ থেকে ৩৫ টাকা, সেটিও এখানে পাওয়া যায় ২০ টাকায়। এমনকি মাংসের খিচুড়িও দেওয়া হয় এই দামে। ছবেদ আলীর নিজের জীবন এতটা স্বচ্ছল নয়। আগে গ্রামের বিভিন্ন অনুষ্ঠান ও আয়োজনে রান্নার কাজ করে কোনো রকমে সংসার চালাতেন তিনি। নির্দিষ্ট কোনো আয়ের উৎস ছিল না। ব্রহ্মপুত্রের ভাঙনে বসতভিটা হারিয়ে এখন শৌলমারী বাজারের পাশে অন্যের জায়গায় আশ্রিত হয়ে আছেন।শারীরিকভাবেও কিছুটা প্রতিবন্ধকতা রয়েছে তার। প্রায় এক বছর আগে স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যদের সহযোগিতায় বিদ্যালয়ের প্রধান ফটকের ভেতরে ক্যান্টিন পরিচালনার সুযোগ পান ছবেদ আলী। সেই ক্যান্টিনই এখন তার কর্মসংস্থানের জায়গা। তবে নিজের আয় বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের সামর্থ্যের কথাও বিবেচনায় রেখেছেন তিনি। ক্যান্টিনে বর্তমানে ছয়জন কর্মচারী কাজ করেন। তাদের বেতন, রান্নার উপকরণ ও অন্যান্য খরচ মেটাতে হয় ছবেদ আলীকে। ফলে ২০ টাকার খাবারে খুব একটা লাভ থাকে না। তবু শিক্ষার্থীদের জন্য কম দামের খাবার বন্ধ করেননি তিনি। দশম শ্রেণির শিক্ষার্থী ফেরদৌস শাহারিয়ার বলে, আমাদের জন্য এখানে ক্যান্টিন চালু করা হয়েছে, যাতে খাবারের জন্য বাইরে যেতে না হয়। ২০ টাকার বিনিময়ে এখানে ভালো খাবার পাওয়া যায়। একই শ্রেণির শিক্ষার্থী ফরহাদ হোসেন বলে, আমাদের স্কুলের ক্যান্টিনটি খুবই মানসম্মত। মাঝে মাঝে খাবারে ছাড়ও দেওয়া হয়। বাজারে যে খাবারের দাম ৩০ থেকে ৩৫ টাকা, সেটি এখানে ২০ টাকায় পাওয়া যায়। ২০ টাকায় মাংসের খিচুড়িও পাওয়া যায়। এটা আমাদের জন্য খুবই উপকারী। ক্যান্টিনের উদ্যোক্তা ছবেদ আলী বলেন, বাইরের খাবার সব সময় মানসম্মত পাওয়া যায় না। আগে বিভিন্ন বাড়িতে অনুষ্ঠানে রান্না করে বেড়াতাম। পরে এলাকাবাসী আমাকে এখানে এনে ক্যান্টিন করার সুযোগ করে দিয়েছে। আমি নিজেও কিছুটা পঙ্গু। তিনি বলেন, খিচুড়ি, পরোটা, ডাল, রুটি বা অন্যান্য খাবার ২০ টাকায় দিলেও এতে আমার লাভ হয় না। অনেক সময় কেউ ২০ টাকার খাবার ১০ টাকাতেও খায়। তবে স্কুলের সময়ের বাইরে অন্য ক্রেতারা আসেন। তখন যে লাভ হয়, তা দিয়েই কোনো রকমে সংসার চলছে। স্কুল চলাকালে ক্যান্টিনের প্রধান ক্রেতা শিক্ষার্থীরা। এ সময় বাইরের ক্রেতাদের কাছে খাবার বিক্রি করা হয় না। ক্লাস শেষ হলে বাইরের ক্রেতাদের জন্য ক্যান্টিন খুলে দেওয়া হয়। তাদের কাছে খাবার বিক্রি করে যে আয় হয়, তা দিয়ে শিক্ষার্থীদের কম দামে খাবার দেওয়ার ঘাটতি সামাল দেওয়ার চেষ্টা করেন ছবেদ আলী। চর শৌলমারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে স্কুলে একটি ক্যান্টিন চালুর চিন্তাভাবনা ছিল। স্কুলের পাশের বাসিন্দা ছবেদ আলীও একজন অসহায় মানুষ। ২০২৫ সালের শেষের দিকে স্থানীয় বাসিন্দা ও ম্যানেজিং কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করে তাঁর মাধ্যমে ক্যান্টিনটি চালু করা হয়। ক্যান্টিনটির স্বত্বাধিকারী চর শৌলমারী বহুমুখী উচ্চ বিদ্যালয় হলেও এটি পরিচালনা করেন ছবেদ আলী। তিনি বলেন, ক্যান্টিনটি চালু হওয়ায় আমাদের শিক্ষার্থীরা উপকৃত হচ্ছে। তারা অল্প দামে খাবার খেতে পারছে। আমরা নিয়মিত ক্যান্টিনটি তদারকি করি। আশপাশের অন্য হোটেলের তুলনায় ক্যান্টিনে খাবারের মানও ভালো।

অক্টোবর ১১, ২০২৬ ৯:১৬ অপরাহ্ণ

দুপুরের বিরতি পড়তেই ক্যান্টিনের সামনে ভিড়। কেউ হাতে প্লেট নিয়ে দাঁড়িয়ে, কেউ খিচুড়ি নিয়ে বসেছে, আবার কেউ পরোটা-রুটি নিয়ে ব্যস্ত। খাবার শেষে বিল দিতে গিয়ে শিক্ষার্থীদের অনেকের মুখেই স্বস্তির হাসি,…

১ … ৪ ৫ ৬ ৭ ৮ … ৭৫