ঢাকাশনিবার , ৩০ মে ২০২৬
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

কুড়িগ্রামে অসহায় দুঃস্থ মানুষের মাঝে মাংস বিতরণ 

কুড়িগ্রাম প্রতিনিধি
মে ৩০, ২০২৬ ১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়ন পরিষদ চত্বরে (৩০ মে) শনিবার বিকালে নুনখাওয়া সংস্কার মঞ্চ এর উদ্যোগে বিকালে ২ শত অসহায় দুঃস্থ মানুষের মাঝে মাংস বিতরণ করা হয়।
উক্ত মাংস বিতরণ ও মানবিক সংগঠনের নাম আত্নপ্রকাশের সময় প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন ২৫ কুড়িগ্রাম ১ আসনের সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলার বিএনপির আহবায়ক গোলাম রসুল রাজা,নাগেশ্বরী উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল মান্নান।
নুনখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মজিবুল হক খন্দকার,  নুনখাওয়া ইউনিয়নের বিএনপির আহবায়ক তাজুল ইসলাম, নুনখাওয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হক জিয়া, সাবেক চেয়ারম্যান শাহজালাল হক মোল্লা,নুনখাওয়া ইউনিয়নের মুসলিম বিবাহ ও নিকাহ রেজিস্ট্রার মোসলেম উদ্দিন প্রমুখ।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন নুনখাওয়া ইউনিয়নের জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল মতিন।
অনুষ্ঠানের শুরুতে নুনখাওয়া ইউনিয়নের শিক্ষিত তরুণ, যুবক ও ব্যবসায়ীদের সবার উদ্যোগে একটি সমাজসেবী সংগঠন নুনুখাওয়া ইউনিয়ন সংস্কার মঞ্চ এর নাম আত্মপ্রকাশ করা হয়।
উক্ত মানবিক সংগঠনের কাজ হলো সমাজের অবহেলিত দু:স্থ মানুষের পাশে সাহায্য ও সহযোগিতা হাত বাড়ানো।
এসময় প্রধান অতিথি সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম বলেন আপনারা  যুবক সমাজ পারেন  সমাজটিকে নতুনভাবে সাঁজাতে।সুতরাং আপনাদের মাধ্যমে নুনখাওয়া ইউনিয়নের অসহায় ও দুস্থ মানুষজন স্বস্তির সেবা পাবে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।