ঢাকাশনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৬
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

কুড়িগ্রামে জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের জেলা বাছাই সম্পন্ন

কুড়িগ্রাম প্রতিনিধি
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

৫০তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার লক্ষ্যে কুড়িগ্রামে জেলা পর্যায়ের খেলোয়াড় বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার হলরুমে আয়োজিত এ বাছাই পর্বে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা অর্ধশতাধিক দাবাড়ু অংশ নেন।
​সকালে জেলা ক্রীড়া সংস্থার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থাটির সদস্য সচিব অধ্যাপক শফিকুল ইসলাম বেবু। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুদরত-এ-খুদা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দাবা প্রশিক্ষক মোজাহিদুল ইসলাম, সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী ঝিনুক, প্রধান শিক্ষক আব্দুল মালেক, সাবেক চেয়ারম্যান আব্দুল ওহাব, শিক্ষক শামসুল আলম, ক্রীড়া সংগঠক শাহনুর আশরাফ জুয়েল, সঙ্গীত শিল্পী আহসান হাবীব সজিব প্রমূখ।
​প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক কুদরত-এ-খুদা বলেন, মেধা ও বুদ্ধিবৃত্তিক বিকাশ ঘটাতে দাবার কোনো বিকল্প নেই। জেলা পর্যায় থেকে নতুন ও তরুণ উদীয়মান দাবাড়ু তুলে আনতে নিয়মিত এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা জরুরি।
​বাছাই পর্ব থেকে নির্বাচিত সেরা খেলোয়াড়েরা জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের মূল পর্বে কুড়িগ্রাম জেলার প্রতিনিধিত্ব করবেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।