
কুড়িগ্রাম পৌর টাউনহলে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘প্রচ্ছদ’-কুড়িগ্রাম এর আয়োজনে মঞ্চস্থ হয়েছে নাটক ‘আজ কমন্ডলের ফাঁসি’। বিমল বন্দোপাধ্যায় রচিত কাল্পনিক গল্পনির্ভর এই নাটকটির নির্দেশনা দিয়েছেন পার্থ প্রতিম চক্রবর্তী। শুক্রবার রাতে প্রদর্শিত এই নাটকটি দেখতে টাউনহলে নাট্যামোদীদের ঢল নামে এবং পুরো হলরুম কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
নাটক শুরুর আগে ‘প্রচ্ছদ’-এর সভাপতি শ্যামল ভৌমিকের সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার টিউটর, প্রচ্ছদ এর সাবেক সভাপতি দুলাল বোস।
বক্তারা কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ধারাক্রম বজায় রাখতে নিয়মিত নাট্যচর্চা ও সাহিত্য-সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্ব আরোপ করেন। আলোচনা পর্ব শেষে মঞ্চস্থ হয় বহু প্রতীক্ষিত কাল্পনিক নাটক ‘আজ কমন্ডলের ফাঁসি’। পুরো পরিবেশনাজুড়ে দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও করতালি কুড়িগ্রামের প্রাণবন্ত নাট্যানুরাগকেই আরও একবার প্রমাণ করে।
এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।