কুড়িগ্রাম-৩ ও ৪ আসনের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সুরেইয়া জেরিন রনি এমপি তাঁর নির্বাচনী এলাকার সাংগঠনিক ও সার্বিক কার্যক্রম ত্বরান্বিত করতে প্রতিনিধি নিয়োগ দিয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, উলিপুর, রৌমারী, চিলমারী ও রাজিবপুর উপজেলার সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে নিবিড় যোগাযোগ বজায় রাখার উদ্দেশ্যে এই প্রতিনিধি নিয়োগপত্র প্রদান করা হয়।
সংসদ সদস্য সুরেইয়া জেরিন রনি’র এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্ট উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও তৃণমূলের কর্মীরা মনে করছেন, এই প্রতিনিধি নিয়োগের ফলে এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা এবং উন্নয়ন কর্মকাণ্ডের রূপরেখা সরাসরি সংসদ সদস্যের কাছে পৌঁছানো অনেক সহজ হবে। নিয়োগপ্রাপ্ত প্রতিনিধিরা এলাকার সামগ্রিক উন্নয়নে সততা ও নিষ্ঠার সাথে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।

