ঢাকাশনিবার , ২০ জুন ২০২৬
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাসুদ রানার ওপর হামলার অভিযোগ উঠেছে একই ইউনিয়ন যুবদলের সেক্রেটারি শুভর বিরুদ্ধে

কুড়িগ্রাম প্রতিনিধি
জুন ২০, ২০২৬ ১১:০৭ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাসুদ রানার ওপর হামলার অভিযোগ উঠেছে একই ইউনিয়ন যুবদলের সেক্রেটারি শুভর বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, হামলায় মাসুদ রানা গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দলীয় অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। আহত মাসুদ রানাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মিয়া মাহবুব। তিনি লিখেছেন, “দীর্ঘ দেড় বছর কমিটিবিহীন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা বিএনপিতে এ ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। দায়িত্বশীল নেতৃবৃন্দের ঘুম ভাঙছে না। পাওয়ার পার্টিতে একটা উপজেলা কমিটি দেড় বছর নাই—চিন্তা করা যায়!”

তার এ মন্তব্যের পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন উপজেলা বিএনপির কমিটি না থাকায় তৃণমূল পর্যায়ে নেতৃত্বের সংকট ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব বাড়ছে বলে মনে করছেন দলটির নেতাকর্মীরা।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।