ঢাকাসোমবার , ১৯ অক্টোবর ২০২৬
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

কুড়িগ্রামের ফুলবাড়ীতে চায়না দুয়ারী রিং জালে আটকা পড়ল অজগর 

কুড়িগ্রাম প্রতিনিধি
অক্টোবর ১৯, ২০২৬ ১১:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের হক বাজার এলাকায় বিলের মধ্যে পেতে রাখা চায়না দুয়ারী রিং জালে এক বিশাল আকৃতির অজগর সাপ আটকা পড়েছে। অজগর সাপ ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে সাপটিকে দেখার জন্য ওই জেলের বাড়ীতে শতশত উৎসুক নারী পুরুষের ভীড় জমেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ওই এলাকার কুদ্দুস মিয়ার ছেলে আব্দুস সোবহান ধরলা নদী নিকটবর্তী একটি বিলে চায়না দুয়ারী রিং জাল পেতে প্রতিদিন মাছ ধরেন। রবিবার ১৮ অক্টোবর  দুপুরে তিনি জাল তুলতে গিয়ে জালের ভিতর বিশাল আকৃতির অজগর  সাপটিকে দেখতে পান। পরে আশপাশের আরও কয়েকজন জেলের সহায়তায় তিনি জাল সহ সাপটিকে বাড়ীতে নিয়ে আসেন। অজগর সাপ আটকের খবর ছড়িয়ে পড়লে মুহুর্তের মধ্যে সলিমুদ্দিনের বাড়ীতে শতশত উৎসুক নারী পুরুষের ভীড় জমে যায়। দর্শকদের অনেকেই অজগর সাপের ছবি,ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেন।
সাপ দেখতে আসা জগবন্ধু রায়, বাবুল শেখ বলেন, সাপটির দৈর্ঘ্য আনুমানিক ১৩/১৩ ফুট হবে। আমাদের ধারনা সাপটি নদী পথে ভারত থেকে বাংলাদেশে এসেছে। কারন যে স্থানে সাপটি জালে আটকা পড়েছে তার ৩ থেকে ৪ কিলোমিটার উত্তর পশ্চিমে ভারতীয় গিদালদহ সীমান্ত।
শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম মিয়া সোহেল জানান, সাপটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে অবমুক্ত বা সংরক্ষণের জন্য প্রশাসনকে খবর দেয়া হয়েছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।