ঢাকারবিবার , ৩১ মে ২০২৬
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

কুড়িগ্রামোর রাজীবপুরে ২য় শ্রেণীর শিশুকে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি
মে ৩১, ২০২৬ ১১:২৪ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৮) শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে লতিফ উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

রোবিবার (৩১ মে) দুপুরে উপজেলার কোদালকাটি ইউনিয়নের উত্তর কোদালকাটি তেররশি গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত লতিফ উদ্দিন ওই ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের বাসিন্দা।

 

ভুক্তভোগী শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, তার বাবা-মা দুজনেই দিনমজুর। সকালে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কোরবানির মাংস বিতরণ কাজে সহায়তার জন্য শিশুটির বাবা বাড়ি থেকে বের হন। দুপুরে শিশুটির মা-ও ওই এনজিও থেকে মাংস আনতে যান। যাওয়ার সময় তিনি ঘরে তালা দিয়ে শিশুটিকে বাড়ি পাহারা দেওয়ার জন্য সামনে বসিয়ে রেখে যান।

 

এই সুযোগে বাড়ির সামনে ধান কাটতে থাকা দিনমজুর লতিফ উদ্দিন শিশুটিকে একা পেয়ে পানি খাওয়ার অজুহাতে ঘরের ভেতর নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি ভয়ে চিৎকার করে দৌড়ে পালিয়ে পাশে তার নানির বাড়িতে আশ্রয় নেয় এবং ঘটনাটি খুলে বলে। খবর পেয়ে শিশুটির মা-বাবা ও এলাকাবাসী এসে লতিফ উদ্দিনকে আটকে রাখে।

 

খবর পেয়ে রাজীবপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লতিফ উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে শিশুটির পরিবারের পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

 

রাজীবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুসা মিয়া জানান, আটককৃত লতিফ উদ্দিনের বিরুদ্ধে শিশু নির্যাতন ও ধর্ষণচেষ্টা আইনে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল সোমবার তাকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হবে।

 

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।